কেমিক্যাল দিয়ে বানানো হচ্ছে ঘি
- আপডেট টাইম : ০৮:১৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / 18
ঘি তৈরির মূল উপাদান ননি। সেই ননি তৈরি হয় দুধ থেকে। অথচ চট্টগ্রামের বাকলিয়ায় কারখানায় ননি কিংবা দুধের কোনো উপাদান ছাড়াই তৈরি হচ্ছে ঘি। শুধু তাই নয়, এসব ঘি তৈরিতে ব্যবহার করা হচ্ছে ভেজাল ও নিম্নমানের বিষাক্ত ফ্লেভার, পাম অয়েল-ডালডা। অস্বাস্থ্যকর পরিবেশে দুধের কোনো উপাদান ছাড়াই ঘি তৈরির অভিযোগে সাজ্জাদ (২৪) নামে একজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বাকলিয়া থানার চাকতাই এলাকার একটি ভবনের নিচতলার গোডাউনের ভেতর থেকে তাকে আটক করা হয়। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
আটক মো. সাজ্জাদ পটিয়ার জিরি গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে ও বাকলিয়ার রাজাখালী রোডের গফুর ভিলার বাসিন্দা।
র্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, চাক্তাইয়ের একটি ভবনের নিচতলায় কারখানার ভেতরে বিক্রয়ের উদ্দেশ্য ভেজাল ঘি তৈরির অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে- ওই কারখানায় পাম্প অয়েল, ডালডা, ঘি ফ্লেভারের মাধ্যমে কোনো প্রকার দুধের উপাদান ছাড়াই ভেজাল ঘি তৈরি করা হয়।
নিউজ লাইট ৭১























