মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সামনেই সাংবাদিকের উপর হামলা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • / 77

বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শ‌হিদুল ইসলামসহ ৫ জনকে জা‌লিয়া‌তি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এসময় আদালত থেকে চেয়ারম্যান শহিদুল সহ অন্য আসামিদের কারাগারে নিয়ে যাওয়ার দৃশ্যের স্থির ও ভিডিও চিত্র ক্যামেরায় ধারণ করতে গেলে পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে আইনজীবী সহকারী এবং ইউপি চেয়ারম্যানের সমর্থকদের বিরুদ্ধে। এতে কমপক্ষে ২০ জন সাংবাদিক আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে সাংবা‌দিকদের ৬ থেকে ৭‌টি মোটরসাইকেল।

বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল আদালত প্রাঙ্গণের সামনের সড়কে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে ১৮ জনকে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আদালত‌ সূত্রে জানা গেছে, জালিয়াতি মামলায় বুধবার বিকেলে জেলার বাকেরগঞ্জ উপজেলার দা‌ড়িয়াল ইউপি চেয়ারম‌্যান আদালতে ওঠার আগে সাংবা‌দিকরা ছ‌বি তুলতে না পারে সেই শর্তে আইনজীবী সহকা‌রীদের এক লাখ টাকা দেন। আর সেই কারণে ছ‌বি তুলতে বাধা দেয়ার একপর্যায়ে সাংবা‌দিকদের ওপর হামলা চালায় আইনজীবী সহকারীরা।

হামলায় আহত হয়ে হাসপাতালে ভ‌র্তি হয়েছেন- বরিশালের স্থানীয় দৈনিক আমাদের ব‌রিশাল প‌ত্রিকার ফটো সাংবাদিক মো. নাঈম, আহসান আকিব, মতবাদের এন আমিন রাসেল, বাংলার বনের শাফিন আহমেদ রাতুল, জিয়াদ, জুয়েল, আজকের ব‌রিশালের সাইফুল ইসলাম, সুজন হাওলাদার, আবু কালাম আজাদ (সোহাগ), সাজ্জাদ হোসেন হৃদয়, বাংলাভিশন টেলিভিশনের কামাল হোসেন, মোহনা টেলিভিশনের অপূর্ব বাড়ৈ, যমুনা টেলিভিশনের শুভ হাওলাদার, মাই টিভির শফিক হোসেন, লিটন মোল্লা, বরিশালের স্থানীয় দৈনিক প্রথম সকাল পত্রিকার বার্তা সম্পাদক সুমাইয়া জিসান ও সুন্দরবন পত্রিকার বার্তা সম্পাদক মিজান পলাশসহ মোট ১৮ জন।

আহত সাংবাদিকরা জানান, দা‌ড়িয়াল ইউনিয়নের চেয়ারম‌্যান শহিদুলসহ পাঁচজনকে জা‌লিয়া‌তি মামলায় কারাগারে পাঠানোর খবরে আদালত প্রাঙ্গনে ফটো সাংবা‌দিকরা যান। তখন চেয়ারম‌্যানের ভাইয়ের ছেলে সুজন হাওলাদার, সাইফুল, আইনজীবী সহকা‌রী কামরুজ্জামান, বা‌প্পীসহ বেশ কয়েকজন  সাংবা‌দিকদের ম‌্যানেজ করার চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে ইউপি চেয়ারম‌্যান শহিদুলকে আদালত থেকে কারাগারে নেয়ার সময় ছ‌বি তুলতে গেলে ফটো সাংবা‌দিকদের ওপর কয়েক দফয় হামলা চালানো হয়। প্রথম দফার হামলায় বেশ কয়েকজন ফটো সাংবা‌দিক আহত হন।

পরে হামলার প্রতিবাদ করতে গেলে আবারও ফটো সাংবা‌দিকদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে আদালতের সামনের রাস্তায় ফেলে সাংবাদিকদের উপর্যুপরি পিটিয়ে আহত করে হামলাকারীরা। এসময় সাংবা‌দিকদের ৬ থেকে ৭‌টি মোটরসাইকেল ভাঙচুর করে এবং মোবাইল ও নগদ অর্থ লুটে নিয়েছে হামলাকারী আইনজীবী সহকা‌রীরা।

আহতরা আরও জানান, হামলার ঘটনার পরপরই অন‌্যান‌্য সাংবা‌দিকরা আদালত প্রাঙ্গণে গেলে তাদের ক‌্যামেরাও ছি‌নিয়ে নেয়ার চেষ্টা করেন হামলাকারী আইনজীবী সহকা‌রীরা। পরে ব‌রিশাল চিফ মেট্রোপ‌লিটন ম‌্যা‌জিস্ট্রেট ক‌বির উদ্দিন প্রামা‌নিক ও জেলা আইনজীবী স‌মি‌তির সাধারণ সম্পাদক র‌ফিকুল ইসলমে খোকন ঘটনাস্থলে গিয়ে প‌রি‌স্থি‌তি সামাল দেন।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনা সত্যতা নিশ্চিত করে ব‌রিশাল কোতোয়ালি মডেল থানা পু‌লিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম বলেন, ঘটনাস্থলে অতি‌রিক্ত পু‌লিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার বিষয়ে বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর শুনে তাৎক্ষনিক আমি ঘটনাস্থলে গিয়ে সবাইকে শান্ত থাকার জন্য বলেছি। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞি বিচারক কবীর উদ্দিন প্রামানিক নিজেও ঘটনাস্থলে গিয়েছিলেন। আমরা সাংবাদিক নেতৃবৃন্দ ও আইনজীবী সহকারীদের নিয়ে বসে ঘটনার সুষ্ঠু সমাধান করার চেষ্টা করছি।

হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হো‌সেন বলেন, আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে পরে জানানো হবে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি নজরুল বিশ্বাস জানান, কিছু মাদকসেবী আইনজীবী সহকা‌রীরা আদালত প্রাঙ্গণে সাংবা‌দিকদের ওপর ন্যাক্কারজনক হামলা চা‌লিয়েছে। নেশায় বুদ হয়ে তারা এমন ঘটনা ঘ‌টিয়েছে। হামলায় নেতৃত্ব দেয়া কয়েকজনের বিরুদ্ধে মাদক ও নারী নির্যাতনের মামলাও রয়েছে।

এদিকে আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনের সময় চিত্র সাংবাদিকদের ওপর জালিয়াতি মামলায় কারাগারে পাঠানো ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের সমর্থক এবং আইনজীবী সহকারিদের হামলার ঘটনায় গোটা বরিশালের সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

ইতোমধ্যে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)। এক বিবৃত্তিতে বিআরইউ’র সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিথুন সাহা সকল সদস্যদের পক্ষে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলাকারীদের অবিলম্বে আইনের আওয়াত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিক এসোসিয়েশন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম, উজিরপুর রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম উজিরপুর উপজেলা শাখার সভাপতি-সম্পাদকসহ সকল সদস্যরা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পুলিশের সামনেই সাংবাদিকের উপর হামলা

আপডেট টাইম : ০৬:৩০:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২