রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • / 18

দেশের চারটি বিভাগ ও কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। চলতি মাসে তাপমাত্রা কমার আভাস নেই। তবে আগামীকাল সোমবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে। এ মাসে বৃষ্টিরও আভাস নেই। তবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বৃষ্টিপাত হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ আবদুল হামিদ। 

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুঙ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

গোপালগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফেনী, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং বরিশাল জেলা সহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে পঞ্চগড়ে গত তিন দিন ধরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। রোববার তাপমাত্রা আবার কমেছে। তেঁতুলিয়ায় সকাল নয়টায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এ মৌসুমে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো কনকনে শীত এ জনপদের মানুষকে কাবু করে ফেলেছে। রাত থেকে শুরু হয়েছে হাড় কাঁপানো শীত।

সকালে ঘনকুয়াশা ও শৈত্যপ্রবাহ বেড়ে যাওয়ায় কনকনে শীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতবস্ত্র বা গরম কাপড়ের অভাবে প্রান্তিক এ জনপদের শীতার্ত মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানিয়েছেন, আগামী ৩-৪ দিন এখানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়। বাতাসের পরিমাণ বেড়ে যাওয়ায় প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ

আপডেট টাইম : ০৫:০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২