মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্দুক-বোমা উদ্ধার, যুবক আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • / 62

ছবি- নিউজ লাইট ৭১

যশোরে পৃথক অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় একটি একনালা বন্দুক, ৮ রাউন্ড বুলেট এবং ৭টি হাতবোমাসহ একজনকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টিম এ অভিযান চালায়। আটক আক্তার হোসেন (৩৫) যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শার্শা উপজেলার মাঠলা গ্রামের একটি বিলের মধ্যে ব্রিজের ওপর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি একনালা বন্দুক ও ৮ রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় শার্শা থানায় একটি জিডি হয়েছে।

অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার ভোর ৫টার দিকে গোপন সূত্রে সংবাদ পেয়ে তালবাড়িয়া গ্রামের ফিরোজের বাড়ির সামনে থেকে আক্তার হোসেনকে আটক করা হয়। এ সময় তার সহযোগী আসমত আলী চাকালাদার (৪২) পালিয়ে যায়। তিনি ওই গ্রামের মৃত বারেক আলী চাকালাদারের ছেলে। এ সময় আক্তারের কাছ থেকে ৭টি বোমা উদ্ধার করা হয়। এই ঘটনায় কোতয়ালি থানায় বিস্ফোরক আইনে একটি মামলা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বন্দুক-বোমা উদ্ধার, যুবক আটক

আপডেট টাইম : ০৩:৫৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২