রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫ বাঙালির নামে পাঁচটি ভবন উৎসর্গ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
  • / 17

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পাঁচ বিশিষ্ট বাঙালির নামে পাঁচটি ভবনের নামকরণের ঘোষণা দিয়েছে ব্রিটেনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। তারা হলেন—কবি সুফিয়া কামাল, সমাজসেবক তাসাদ্দুক আহমেদ এমবিই, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং লন্ডনের প্রয়াত সাংবাদিক শাহাবউদ্দিন আহমেদ বেলাল।

পূর্ব লন্ডনে বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীক আলতাব আলীর নামেও একটি ভবনের নামকরণ করা হচ্ছে।

সোমবার (২৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র জন বিগস।

তিনি বলেন, এই ভবনগুলোর নির্মাণকাজ প্রায় শেষ। এর মধ্যে চারটি ভবনের নির্মাণকাজ চলতি বছরের মধ্যে শেষ হবে। শুধু বেলাল হাউজের নির্মাণকাজ শুরু হতে কিছু সময় লাগবে।

মেয়র জন বলেন, পূর্ব লল্ডনের ব্রিটিশ বাংলাদেশিদের গৌরবময় ইতিহাসের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গভীর সম্পর্ক রয়েছে। এই পাঁচ ব্যক্তিত্বকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে সেই ইতিহাস এবং পূর্ব লন্ডনে বাংলাদেশি অভিবাসীদের সার্বিক অবদানকেই স্বীকৃতি দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘বহু জাতিসত্ত্বার এই সমাজে মানুষ যেন শিকড়কে ভুলে না যায়, এজন্য আমরা এটা করছি। কমিউনিটির কণ্ঠস্বর হয়ে থাকবে তা। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতৃত্বে যে অগ্রগতি অর্জিত হয়েছে, এটা সেটারই পরিচয় বহন করছে।’

যে পাঁচজনকে এই সম্মাননা দিয়েছে টাওয়ার হ্যামলেটস কর্তৃপক্ষ তাদের অবদানের কথা তুলে ধরা হয় এই সংবাদ সম্মেলনে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

৫ বাঙালির নামে পাঁচটি ভবন উৎসর্গ

আপডেট টাইম : ০৪:৫৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২