রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত পুলিশ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি হলেন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
  • / 17

ছবি- সংগৃহীত

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) পদে পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পদোন্নতিপ্রাপ্তরা ১২তম ও ১৫তম ব্যাচের কর্মকর্তা।

শনিবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক স্মারকে এ পদোন্নতি দেয়া হয়।

১২তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন, পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রধান ডিআইজি ড. হাসান উল হায়দার।

১৫তম ব্যাচের পদোন্নতিপ্রাপ্তরা হলেন, অতিরিক্ত আইজির চলতি দায়িত্বে থাকা পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো. শাহাবুদ্দিন খান, শিল্প পুলিশের প্রধান ডিআইজি মাহবুবুর রহমান ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সাত পুলিশ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি হলেন

আপডেট টাইম : ০৩:৪৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২