ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরতে পারে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৩৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • / 21

পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারাদেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে দেশে নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ছয়টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপে বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থা করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ের রাতের তাপমাত্রা আবারও হৃাস পেতে শুরু করবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরতে পারে

আপডেট টাইম : ০৩:৩৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২