ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকরা সংসদে যেতে পারবে না

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
  • / 19

বিগত দুই বছরের মতো এবারো টিভি দেখে সংসদের সংবাদ সংগ্রহের অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়ের গণমাধ্যম শাখা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জানুয়ারি রোজ রোববার বিকেল ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৬তম ও ২০২২ খ্রিস্টাব্দের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’-এর সরাসরি সম্প্রচারিত অধিবেশন থেকে কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।

এ পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রতি উল্লিখিত বিষয়ে আন্তরিক সহযোগিতা কামনা করছি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সাংবাদিকরা সংসদে যেতে পারবে না

আপডেট টাইম : ০৩:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২