ছাত্রীকে যৌন নির্যাতন
- আপডেট টাইম : ০৫:০২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / 17
ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সালাউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। ভুক্তভোগীর করা মামলার পরিপ্রেক্ষিতে সালাউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিষয়টি জানিয়েছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
জানা গেছে, প্রথমে উত্তরা পশ্চিম থানায় নির্যাতনের ঘটনায় জিডি করেছে ভুক্তভোগী। পরবর্তীতে গত মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন আইনে রমনা থানায় মামলা করেন তিনি।
ভুক্তভোগী বলেন, ফার্মাকোলজি বিভাগের শিক্ষক সালাউদ্দিন চৌধুরী গত বছরের ৯ সেপ্টেম্বর ম্যাসেঞ্জারে আমাকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় আমাকে এক শিক্ষাবর্ষে অনেক বছর আটকে রাখার হুমকি দেন তিনি। এরপর আমাকে উনার দেয়া ম্যাসেজ মুছে দিতে এবং তার সঙ্গে একান্তে দেখা করতে বলেন। পরিবারের মান-সম্মানের ভয়ে এতদিন মুখ খুলিনি। কিন্তু দিনে দিনে অবস্থা খারাপ হচ্ছিল। এমনকি অপরিচিত নম্বর থেকে ফোন দিয়ে আমাকে ভয় দেখাচ্ছেন তিনি।
নিউজ লাইট ৭১























