জয়িতা পিঠা উৎসব উদ্বোধন
- আপডেট টাইম : ০১:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / 18
জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের তৈরি সুস্বাদু ও রকমারি পিঠা নিয়ে শুরু হলো জয়িতা পিঠা উৎসব। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিববর্ষ ও জয়িতার দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২৪ থেকে ২৭ ডিসেম্বর আয়োজন করা হয়েছে এই পিঠা উৎসবের। পিঠা উৎসবে রয়েছে জয়িতার চৌদ্দজন উদ্যোক্তাদের তৈরি পঞ্চাশের অধিক দেশীয় জনপ্রিয় পিঠার সমাহার।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে রাপা প্লাজায় জয়িতা ফুড কোর্টে প্রধান অতিথি হিসেবে চার দিনব্যাপী এ পিঠা উৎসবের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী ইন্দিরা আরও বলেন, আমাদের দেশীয় পিঠা ও খাবারের এ রকম আয়োজন আরো বেশী করে করা দরকার। এর মাধ্যমে শহরবাসীর নিকট দেশীয় পিঠা ও খাবার জনপ্রিয় হয়ে উঠবে। জয়িতার এই পিঠা উৎসবের মাধ্যমে শহরের মানুষ দেশীয় পিঠা খাওয়ার সুযোগ পাবে।
বিশেষ অতিথির বক্তব্যে সচিব মোঃ সায়েদুল ইসলাম বলেন, পিঠা আমাদের জাতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। দ্রুত নগরায়ণের ফলে অনেক পিঠা হারিয়ে যাচ্ছে। জয়িতা নারী উদ্যোক্তারা এই পিঠা শহরবাসীর নিকট তুলে ধরছে। এর মাধ্যমে নারী উদ্যোক্তারা আত্মনির্ভরশীল হয়ে উঠছে। প্রতি পার্বণে জয়িতা ফাউন্ডেশন পিঠা উৎসব করতে পারে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ সহ মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং নারী উদ্যোক্তাবৃন্দ।
নিউজ লাইট ৭১























