রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞার বিষয়টি দেখছেন তিন মন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:৩১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • / 18

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এ নিষেধাজ্ঞার বিষয়টি দেখছেন সরকারের তিনজন মন্ত্রী। তারা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এমন কথাই জানিয়েছেন। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব আব্দুল মোমেন বলেন, এ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়নি। বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দেখছেন।

গত শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর। এ নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে রয়েছে র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি এখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক। এছাড়া নিষেধাজ্ঞার তালিকায় র‍্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আছেন।

এ ঘটনার পর সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

এ নিষেধাজ্ঞা নিয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, এ ঘটনায় জঙ্গিবাদ ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সন্ত্রাসীরা প্রশ্রয় পাবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নিষেধাজ্ঞার বিষয়টি দেখছেন তিন মন্ত্রী

আপডেট টাইম : ১০:৩১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১