অনেক উন্নয়ন হলেও বৈষম্য বাড়ছে
- আপডেট টাইম : ১০:৩৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
- / 17
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশের অনেক উন্নয়ন হলেও বৈষম্য বাড়ছে এটা সত্যি। এটি আমাদের পীড়া দেয়। বিষয়গুলো নয়ে প্রধানমন্ত্রী চিন্তিত।
রোববার (১২ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এন্ড হিজ লিগ্যাসি’ শীর্ষক আন্তর্জাতিক একটি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পরকিল্পনামন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, তারা গোটা ব্যবস্থাকে হত্যা করতে চেয়েছে, তারা সবার স্বপ্নকে হত্যা করেছে। সেখান থেকে আবার ঘুরে আসা বিশাল একটা কাজ। আমরা প্রতিক্রিয়ার সেই সময় পাড়ি দিয়েছি। শেখ হাসিনা হাল ধরে অর্থনীতিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
তরুণদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমরা ব্যাথা পাই যখন খেলার মাঠে ন্যক্কারজনক ঘটনাগুলো ঘটে, আমরা ব্যাথা পাই যখন হলি আর্টিজানের মত ঘটনা ঘটে, ব্যাথা পাই যখন ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ করা হয়।
আন্তর্জাতিক জন-ইতিহাস ইনস্টিটিউট, জাবি’র বঙ্গবন্ধু তুলনামূলক ভাষা ও সাহিত্য ইনস্টিটিউট, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার।
নিউজ লাইট ৭১























