মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনামূল্যে আইনি সহায়তা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১২:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
  • / 81

ছবি-নিউজ লাইট ৭১

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম ও নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ। আগামীকাল ৭ ডিসেম্বর ৫২ পেরিয়ে ৫৩ তে পা দেবেন তিনি।

আইন পেশার পাশাপাশি একজন মানবাধিকার কর্মী, কলাম লেখক ও টেলিভিশন আলোচক হিসেবে প্রসিদ্ধ তিনি।

শেখ সালাহউদ্দিন আহমেদের লেখা আইন ও কলাম বিষয়ক বেশ কয়েকটি গ্রন্থ প্রকাশিত হয়েছে । ২০১৩ সালের বই মেলায় প্রকাশিত তার লেখা যুদ্ধাপারাধীদের ফাঁসি চাই বইটি পাঠক মহলে সাড়া ফেলে। ২০১৫ সালে তার লেখা সময়ের ভাবনা-১ ও ২ এবং ২০১৬ সালে সময়ের ভাবনা-৩ প্রকাশিত এবং ২০১৭ সালে সময়ের ভাবনা-৪ প্রকাশিত হয়। এছাড়াও সমাজের নানা অসংগতি নিয়ে তার লেখা বিভিন্ন পত্রিকায় নিয়মিত প্রকাশ হচ্ছে।

১৯৬৯ সালের ৭ ডিসেম্বর মাদারীপুর জেলার শিবচরে জন্ম নেয়া এই আইনজীবী মানব সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সোচ্চার অবস্থান, আইন পেশার পাশাপাশি মানব সেবা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় তিনি হয়েছেন অনন্য।

শৈশব কাল থেকেই শেখ সালাহউদ্দিন আহমেদ নিপীড়িত অসহায় গরীব দু:খী মানুষের দাঁড়ান। তিনি দীর্ঘদিন ধরে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা রোধে একটি সামাজিক আন্দোলন নিয়ে কাজ করছেন।

অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ বলেন, বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার মাধ্যমে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সুখে হাসি ফোটাতে চাই। মানবাধিকার লঙ্ঘনের শিকার অসহায় মানুষদের সব ধরনের আইনি সেবা দেওয়া আমার লক্ষ্য। অসহায় মানুষকে সেবা দিয়ে তাদের চোখের পানি মুছে দিয়ে মুখে হাসি ফোটানোর মাধ্যমেই আমি সুখ খুঁজে পাই।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিনামূল্যে আইনি সহায়তা

আপডেট টাইম : ১২:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১