বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলক্ষেত ও শান্তিনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১১:২৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • / 61
বাসে অর্ধেক ভাড়া (হাফ পাস) ও নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে টানা পঞ্চম দিনের মতো রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১২টার কিছু আগে রাজধানীর নীলক্ষেত মোড়ে বিক্ষোভ শুরু করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের শিক্ষার্থীরা। তবে আধঘণ্টা পর তারা সরে যায় বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া রাজধানীর শান্তিনগর মোড়ে এক ঘণ্টার বেশি সময় অবস্থান করে বিক্ষোভ করেছেন কাছাকাছি এলাকার তিনটি কলেজের শিক্ষার্থীরা।

বেঁধে দেওয়া সময়ের মধ্যে এসব দাবি আদায়ে নীলক্ষেত মোড়ে বিক্ষোভরত শিক্ষার্থীরা মঙ্গলবার সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দেয়।

এ সময় একজন শিক্ষার্থী হ্যান্ডমাইকে বলেন, আগামীকাল (মঙ্গলবার) আমরা সকল শিক্ষার্থীদের নিয়ে বিআরটিএ ভবনে অবস্থান ধর্মঘট পালন করব। যদি তারা অফিস টাইমের ভেতরে প্রজ্ঞাপন জারি না করে, তবে সেখানে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে সকলকে জানিয়ে দেব।

শিক্ষার্থীদের বিক্ষোভে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও এর পর থেকে স্বাভাবিক হয়ে যায় বলে জানান নিউমার্কেট থানার ওসি স. ম. কাইয়ুম।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ৭ নভেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া ২৬ থেকে ২৭ শতাংশ বাড়ানো হয়। এর পরিপ্রেক্ষিতে ১৮ নভেম্বর অর্ধেক ভাড়ার দাবিতে আন্দোলন শুরু করেন রাজধানীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

এর মধ্যে গত বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা পরিবহন করা গাড়ির চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হয়। সেদিন থেকে নিরাপদ সড়কের দাবি জানিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নীলক্ষেত ও শান্তিনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট টাইম : ১১:২৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১