শিরোনাম :
মঙ্গলবার টিকাদান শুরু বস্তিতে
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:১৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / 30
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মঙ্গলবার বস্তি এলাকায় করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল বস্তিবাসীদের টিকা দেয়ার মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হবে।
সোমবার বিকেলে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
সবাইকে টিকার আওতায় আনা হবে উল্লেখ করে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে বস্তিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। রাজধানীর কড়াইল বস্তিতে তিন লাখের মতো মানুষ রয়েছেন। তাদেরকে টিকা দেয়া হবে কাল। পর্যায়ক্রমে অন্য সব বস্তিতেও দেয়া হবে।
নিউজ লাইট ৭১
Tag :























