ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা
- আপডেট টাইম : ০৬:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / 32
বাসের ভাড়া বাড়ানোর প্রস্তাবে সম্মত হওয়ায় চলমান বাস ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়েছে। রবিবার (৭ নভেম্বর) বিকালে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন। এর আগে ভাড়া নির্ধারণে সকাল থেকে টাকা কয়েক ঘণ্টা বৈঠক হয় বিআরটিএ’র কার্যালয়ে। সেখানে পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বিআরটিএ’র তরফে নতুন প্রস্তাবিত ভাড়ার ঘোষণা দেয়া হয়।
ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ার পর পরিবহণ মালিকরা প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ৪০ শতাংশের বেশি বাড়াতে চান । প্রস্তাবে মহানগরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৪১ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা এবং মিনিবাসে ৫০ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করার কথা বলা হয়েছে।বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে গণপরিবহনে নতুন করে ভাড়া সমন্বয়ের প্রস্তাব করা হয়। প্রস্তাবনায় বাসভাড়া গড়ে ৪০ শতাংশের বেশি বাড়ানোর কথা বলা হয়।বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনা শেষে বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে দূরপাল্লার বাসে ১ দশমিক ৯০ টাকা, মহানগর বাসে ২ দশমিক ৩৫ টাকা এবং মিনিবাসে ২ দশমিক ৩৫ টাকা।
তবে পরিবহন মালিক সমিতি ২ টাকা করার প্রস্তাব করে। যদিও দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৪৮ পয়সা বেশি গুনতে হবে।এছাড়া মহানগরে বাসভাড়া ২ দশমিক ৩৫ টাকা করার প্রস্তাব গৃহীত হয়। যার বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা। যদিও প্রস্তাব করা হয়েছিল ২ টাকা ৪০ পয়সা করার। এতে ভাড়া বাড়ছে ৬৫ পয়সা। মহানগরে মিনিবাসের ভাড়া ২ দশমিক ৩৫ টাকা করার কথা বলা হয়। যার বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। এটি বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করার প্রস্তাব হলেও তার ৫ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়। এতে ভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ৭৫ পয়সা।
প্রস্তাবিত ভাড়া বিআরটিএ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর তা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে বলে জানা গেছে।উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তাপর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে সকল গণপরিবহন বন্ধ রেখে বাস, ট্রাক ও লঞ্চ মালিকরা।
নিউজ লাইট ৭১























