মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় ২১৩ অভিবাসী কর্মীকে গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ১০:১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
  • / 96

ছবি সংগৃহীত

মালয়েশিয়ায় ২১৩ অভিবাসী কর্মীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)। এর মধ্যে ১৭২ জনই বাংলাদেশি।

বুধবার কুয়ালালামপুরের সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি নির্মাণস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন তিনজন নারী।

এর আগে ওই এলাকায় সমন্বিত অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) ও মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম)।

অভিযানে মোট ২৫৪ বিদেশি কর্মীকে আটক করে তাদের কাগজপত্র যাচাই করা হয়। এরপর অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় গ্রেফতার করা হয় ২১৩ জন নির্মাণ শ্রমিককে।

এদের ১৭২ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়া ২০, পাকিস্তান ১০, ভিয়েতনাম ছয়, ভারত তিন এবং মিয়ানমারের দুইজন নাগরিক রয়েছেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

মালয়েশিয়ায় ২১৩ অভিবাসী কর্মীকে গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১