শিরোনাম :
শিগগির মূল অভিযুক্ত গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ১২:৪৭:১১ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / 27
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে র্যাব সদরদপ্তরে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ও সার্বিক ব্যবহার র্যাবের সকল ব্যাটালিয়ন ও ক্যাম্প পর্যায়ে বিস্তৃত করার লক্ষে ‘র্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পূজামণ্ডপে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। কিন্তু এখন দেখলাম। চাঁদপুরে আমাদের পুলিশ যথাচেষ্টা করেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন ফায়ার করতে বাধ্য হয়৷
নিউজ লাইট ৭১
Tag :























