রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ দিনের সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • / 29

স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য লন্ডন ও জার্মানিতে ১২ দিনের সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শনিবার (১০ অক্টোবর) ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইটে (কিউওয়াই-৬৩৯) করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত অচিম ট্রস্টার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ জার্মানির চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের আই হসপিটালে চক্ষু চিকিৎসার কথা রয়েছে।

উপ-প্রেস সচিব আরো জানান, রাষ্ট্র প্রধান আগামী ২২ অক্টোবর লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন।

জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডন এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। সূত্র : বাসস

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

১২ দিনের সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৫:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১