রাজশাহীতে কর্মীর ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত!
- আপডেট টাইম : ০৫:২৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / 81
রাজশাহীতে কর্মীর ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা আহত বাগবিতণ্ডার জেরে কর্মীর ছুরিকাঘাতে আহত হয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মো. মেহেদী হাসান রিমেল রিগান। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) নগরীর ভদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
রাজশাহী মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ বলেন, সকাল থেকে ছাত্রলীগের নানা কর্মসূচি ছিল। তরিক নামের এক ছাত্রলীগের কর্মীর সঙ্গে রিগানের পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে তরিক রিগানকে ছুরিকাঘাত করেন।
ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, বেলা ১১টার দিকে মহানগর অফিসের সামনে তরিক নামের এক কর্মীকে ছাত্রলীগ সহ-সভাপতি মেহেদী হাসান রিমেল রিগান চড়-থাপ্পড় মেরে তাড়িয়ে দেন। রিগান বিকেলে তরিকের এলাকায় গেলে তাকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় অভিযুক্ততে গ্রেফতারেরে চেষ্টা চলছে।
নিউজ লাইট ৭১/ মোঃ রকিবুজ্জামান রকি























