রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী তিন দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • / 50

ফাইল ছবি

আগামী তিন দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ৭২ ঘণ্টার (তিন দিন) আবহাওয়ার পূর্বাভাসে শনিবার এ কথা বলা হয়েছে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নেত্রকোনায় ২৩ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৪৫ মিলিমিটার।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আগামী তিন দিন সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে

আপডেট টাইম : ০৬:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১