শিরোনাম :
‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করতে হবে এমন কোনো নীতি নেই
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / 39
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি সেবা নিতে আসা জনসাধারণকে প্রশাসনের কর্মকর্তাদের ‘স্যার’ বা ‘ম্যাডাম’ বলে সম্বোধন করতে হবে এমন কোনো নীতি নেই।
মঙ্গলবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে আয়োজিত এক সংলাপে তিনি এ সব কথা বলেন।
সেবা নিতে আসা জনগণের সঙ্গে ভালো ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, দুর্ব্যবহারও দুর্নীতির শামিল।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত এ সংলাপে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া।
সংলাপে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসউদুল হক।
নিউজ লাইট ৭১
Tag :























