করোনাভাইরাস প্রতিরোধী দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি শুরু
- আপডেট টাইম : ০৭:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
- / 35
আজ সকাল থেকে দেশব্যাপী করোনাভাইরাস প্রতিরোধী দ্বিতীয় ডোজ গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে
প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে যাদের দ্বিতীয় ডোজের জন্য ৬ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর সময় দেওয়া হয়েছিল, তাদের মঙ্গলবার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।
সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে করোনার গণটিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন মানুষ।
সোমবার বিকালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের সভাপতিত্বে কোভিড-১৯ গণটিকা কার্যক্রমের আওতায় দ্বিতীয় ডোজ প্রদানের লক্ষ্যে একটি ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই কনফারেন্স শেষে এসব সিদ্ধান্ত আসে।
সভায় বলা হয়, সকল সিটি করপোরেশন এলাকায় আগস্টের ৭ ও ৮ তারিখে যারা ১ম ডোজ টিকা গ্রহণ করেছেন, তারা একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর ২য় ডোজ গ্রহণ করবেন। অনুরূপভাবে, যারা আগস্ট ৯ ও ১০ তারিখে টিকা গ্রহণ করেছিলেন, তারা ৮ সেপ্টেম্বর এবং যারা ১১ ও ১২ আগস্ট তারা ৯ সেপ্টেম্বর একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।
সিটি করপোরেশন-বহির্ভূত এলাকায় ৭ আগস্ট যারা যে কেন্দ্রে প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, প্রত্যেকেই একই কেন্দ্রে ৭ সেপ্টেম্বর তারিখে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করবেন।
নিউজ লাইট ৭১























