রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখের, ভারতের জন্য লজ্জার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • / 31

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখের, ভারতের জন্য লজ্জার বলে হতাশা ব্যক্ত করেছেন। লন্ডনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশিদের মৃত্যুর ঘটনা নিয়ে এ মন্তব্য করেন।

সোমবার সাক্ষাৎকারটি প্রচারিত হয়। এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, তালেবানের নীতি ও আচরণের ওপর নির্ভর করবে বাংলাদেশ তাদের স্বীকৃতি দেবে কিনা।

আফগানিস্তান ছাড়াও মোমেন ঢাকা-দিল্লি সম্পর্ক, কোভিডের কারণে বাংলাদেশ থেকে ব্রিটেনে ভ্রমণে অসুবিধা এবং রোহিঙ্গা প্রত্যাবাসনে স্থবিরতা নিয়ে বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন।

এছাড়া, রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থতা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা সত্যি যে গত চার বছরে একজন রোহিঙ্গাও ফিরে যায়নি। এর জন্য তিনি মিয়ানমারের ওপর আন্তর্জাতিক কোনো চাপ না থাকাকেই প্রধানত দায়ী করেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সীমান্তে হত্যা বাংলাদেশের জন্য দুঃখের, ভারতের জন্য লজ্জার

আপডেট টাইম : ০৭:১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১