শিরোনাম :
উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:৩২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১
- / 31
উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। এতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। যার কারনে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
শনিবার (৪ আগস্ট) নিয়মিত বুলেটিনে আবহাওয়ার পরবর্তী তিন দিনের (৭২ ঘণ্টা) অবস্থা নিয়ে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
নিউজ লাইট ৭১
Tag :























