জিয়াউর রহমানের নাম সব সময় বিশ্বাসঘাতক ও খুনি হিসেবেই জড়িত থাকবে
- আপডেট টাইম : ০৬:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / 115
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জিয়াউর রহমানের নাম সব সময় বিশ্বাসঘাতক ও খুনি হিসেবেই জড়িত থাকবে।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ মন্তব্য করেন তিনি।
দেশের সকল অর্জনের সাথে জিয়ার নাম জড়িত-সম্প্রতি মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে এ মন্তব্য করেন হাছান মাহমুদ।
এজ এ ট্রেইটর, বিট্রেয়ার এন্ড কিলার’ হিসেবেই বাংলাদেশের ইতিহাসে সব সময় জিয়ার নাম জড়িত থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, যে পরিমাণ বিশ্বাসঘাতকতা, হঠকারিতা ও খুনের রাজনীতি জিয়াউর রহমান করেছেন, তা বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হবে না। মির্জা ফখরুল সাহেব কথাটা সেভাবে বললে সঠিক হতো।
‘দেশে এখন গণতন্ত্র নেই, গণতন্ত্র উদ্ধার করাই প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রধান কাজ’ বিএনপি মহাসচিবের অপর মন্তব্যে জবাবে ড. হাছান বলেন, হরণ করা গণতন্ত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। ৯১ সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারতেন না, যদি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে এরশাদ সাহেবের আধাসামরিক সরকারের পতন না হতো।
‘আওয়ামী লীগের উদ্যোগেই রাষ্ট্রপতি পদ্ধতি সংশোধন করে পার্লামেন্টে বিল পাস করা হয়, না হলে সেসময় খালেদা জিয়া ক্ষমতাহীন প্রধানমন্ত্রী থাকতেন’, বলেন হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমানই দেশে গণতন্ত্র হরণ করেছেন। বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে যুক্ত জিয়া সামরিকতন্ত্র এবং পরে মার্শাল ডেমোক্রেসি চালু করেছিলেন। জিয়ার দলকারীরা যখন একথা বলেন, তখন তারা কীভাবে সংসদে আছেন, সেটা প্রশ্ন। আর মির্জা ফখরুল যে প্রতিদিন সকাল দুপুর বিকেল তিনবেলা উঁচু গলায় গণতন্ত্র নাই, গণতন্ত্র নাই বলেন আর অহেতুক সমালোচনা করেন, সেটাই তো প্রমাণ করে দেশে গণতন্ত্রও আছে বাকস্বাধীনতাও আছে।
নিউজ লাইট ৭১





















