রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • / 36

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুর স্প্যানে ফেরি ধাক্কার ঘটনায় পরিদর্শনে যাচ্ছেন। এ খবরে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানান।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার দিকে শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাওয়ার পথে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ‘ওয়ান বি’ স্প্যানের সঙ্গে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লাগে। এতে ফেরির মাস্তুল ক্ষতিগ্রস্ত হয়।

প্রসঙ্গত, বাংলাবাজার থেকে শিমুলিয়া নৌপথে চলাচলে এর আগে চারবার পদ্মা সেতুর পিলারে আঘাত করে ফেরি। এর মধ্যে ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ ও ১৩ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করা হয়। থানায় জিডি, তদন্ত কমিটি গঠন, ফেরি চালকদের সাময়িক বরখাস্ত করা হয় সেসব ঘটনায়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা

আপডেট টাইম : ০৬:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১