শিরোনাম :
বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারির আসামির কাছে চাঁদাবাজি
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / 91
বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিকে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির ঘটনায় ৯৫ লাখ টাকার চেক, নগদ ৫ লাখ টাকা এবং অন্যান্য নথিপত্র ও সরঞ্জামাদিসহ সাংবাদিক পরিচয় দেয়া দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার দুপুরে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি বলেন, ভুক্তভোগীর বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
নিউজ লাইট ৭১
Tag :























