রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৫৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
  • / 45

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। এছাড়া দেশের বিভিন্ন স্থানের আকাশ মেঘলা থাকলেও রোদের দেখা পাওয়া যাবে। শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, গত দুদিনের চেয়ে আজ আবহাওয়া অনেকটাই ভালো থাকার সম্ভাবনা রয়েছে। ঢাকায় আকাশ মেঘলা থাকবে তবে রোদের দেখা মিলতে পারে। দুপুরের পর ঢাকায় বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে।

তিনি আরো বলেন, আগামী দুদিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে। বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। এছাড়া আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে সারাদিন রংপুর, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা,বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের  কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম

আপডেট টাইম : ০৭:৫৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১