বিধবা নারীর সঙ্গে স্বামীর পরকীয়া
- আপডেট টাইম : ০৭:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / 90
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরকীয়ার অভিযোগে বিধবা এক নারীকে মারধর ও মাথা ন্যাড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফকৃতরা হলেন-সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে মেরাজুল (৩৫), তার স্ত্রী তানজিনা আক্তার (২০), তানজিনার বোন রাশিদা বেগম (৩৫) ও তানজিনার ভাইয়ের স্ত্রী ফেরদৌসা আক্তার (২০)।
এর আগে দুপুরের দিকে ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মারধরের শিকার ওই নারীর (৪৫) বাড়ি বরিশালে। সরাইল উপজেলার সুহিলপুরে একজনের সঙ্গে বিয়ের পর সেখানে বসবাস করছেন তিনি। অবশ্য তার স্বামী মারা যাওয়ার পর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মেরাজুলের (৩৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই নারী। বিষয়টি মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার জানতে পারেন। এরপর গত ২২ জুলাই ওই নারীকে মোবাইল ফোনে তার বাবার বাড়ি আসতে বলেন তানজিনা আক্তার। পরে সেখানে গেলে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরও কয়েকজন মিলে ওই নারীকে মারধর করেন এবং ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে দেন।
এ ঘটনার ভিডিও বৃহস্পতিবার ফেসবুকে ভিডিও পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে অভিযান শুরু করে পুলিশ। পরে চারজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, ঘটনাটি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে তাৎক্ষণিক অভিযান শুরু করি। এই ঘটনায় চারজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
নিউজ লাইট ৭১

















