মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • / 84

বগুড়ার শাজাহানপুরের বীরগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার ভোর সোয়া ৪টায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নীলের কুঠি গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে হযরত আলী (৪০) ও নুসরত নাখেন্দা গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল মোতালেব (২৩)।

র‍্যাব-১২ ক্যাম্প সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিকআপভ্যান, দুটি মোবাইল, তিনটি সিমকার্ড, নগদ টাকা এবং পিকআপে থাকা ৩৩ বস্তা আলু জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

র‍্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:৩৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১