রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার পবিত্র আশুরার ছুটি

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • / 37

প্রতীকী ছবি

পবিত্র আশুরার সরকারি ছুটি পুনঃনির্ধারণ করেছে সরকার। ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট ছুটি করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র আশুরা উপলক্ষে ছুটির নির্ধারিত ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট পুনঃনির্ধারণ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যেসব অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকারের আবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব নিয়ম অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি পুনঃনির্ধারণ করবে।

এর আগে গত ৯ আগস্ট জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, ওই দিন দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১১ আগস্ট বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে এবং ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

শুক্রবার পবিত্র আশুরার ছুটি

আপডেট টাইম : ০৪:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১