বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩৩ নম্বরে ফোন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • / 84

করোনা মহামারি দুর্যোগে কাজ না থাকায় ঘরবন্দি অনেক মানুষ অসহায় হয়ে পড়েছে। অনেকে লজ্জায় সাহায্যও চাইতে পারছেন না। এমনি সময় এসব মানুষের অসহায়ত্বের কথা ভেবে সরকার খাদ্য সহায়তার জন্য জাতীয় কল সেন্টার ৩৩৩-তে কলের কথা জানান। এ নাম্বারে ফোন করে খাদ্য সহায়তা চাইলে তাকে সহায়তা করা হয়। যশোরের শার্শা উপজেলায় ৩৩৩-এ কল পেয়ে এ সপ্তাহে প্রায় ৫ শতাধিক অসহায় দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।

সরেজমিনে, বৃহস্পতিবার সকালে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে দেখা গেছে  প্রায় ৭৫ জনকে ৩৩৩ নাম্বরে ফোন দেয়া উপকারভোগীকে ১০ কেজি চাল,  ৫ কেজি আটা, দুই লিটার তেল, এক কেজি ডাল ও এক কেজি লবণ দেয়া হচ্ছে।

শার্শার মহিদুল ইসলাম, স্বরুপদাহ গ্রামের খোদেজা বেগম, মনোয়ারা বেগম বলেন, করোনার মধ্যে কোন কাজ নেই। লজ্জায় কারো কাছে হাত পাততে পারছি না। তাই সরকারের ৩৩৩ নম্বরে ফোন দিয়ে আজ আমরা এ সহায়তা পেয়েছি।

শার্শা উপজেলা প্রকল্প কর্মকর্তা লাল্টু মিয়া বলেন, যারা ৩৩৩ নাম্বারে ফোন করছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। তবে সামাজিকভাবে এরা যাতে হেয় প্রতিপন্ন না হয় তার জন্য পরিচয় গোপন রাখা হচ্ছে। খাদ্যসংকটে পড়ে ৩৩৩-এ কল করা উপজেলার বিভিন্ন এলাকার প্রতিদিন ৫০ থেকে ১০০ জনকে  সরকারের এ ত্রাণসামগ্রী দেয়া হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথিলা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৩৩-এ কল করা অসহায় ব্যক্তিসহ এ উপজেলার বিভিন্ন পেশার কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী দেয়া হচ্ছে। এছাড়া করোনা আক্রান্ত রোগীদের বাড়ি লকডাউন করার সময় বিনামূল্যে ওষুধ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। যারা ফোন দিয়ে এ সহায়তা নিচ্ছে তাদের ও তালিকা তৈরি করা হচ্ছে। একজন উপকারভোগী যাতে বার বার এ সাহায্য নিতে না পারেন তার জন্য এ ডাটাবেজ। তারা জাতীয় পরিচয়পত্র দিয়ে সরকারের দেয়া এ ত্রাণসামগ্রী নিবেন। তবে তাদের পরিচয় গোপন রাখা হবে। প্রতি সপ্তাহে এ তালিকায় ৫ শতাধিক পরিবার এ সহায়তা নিচ্ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

৩৩৩ নম্বরে ফোন

আপডেট টাইম : ০৪:২৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১