মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইনজীবী বদলেছেন নুসরাত জাহান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • / 91

নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ইতি টেনে গত নভেম্বরে নিখিলের বাড়ি ছেড়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। এরপর গুঞ্জন উঠে অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে প্রেম নিয়ে। তারপর তো সবাইকে চমকে দিয়ে মা হওয়ার ঘোষণা। তবে অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাননি নুসরাত। এমনকী হবু সন্তানের বাবা কে, তা নিয়ে নানা সমালোচনার মুখেও নুসরাত মুখে কুলুপ এঁটেছিলেন।

শোনা যাচ্ছে, আগস্ট মাসেই সন্তানের জন্ম দেবেন নুসরাত। তার আগেই স্বামী নিখিলের সাথে আইনি লড়াইয়ে নেমেছেন। সম্প্রতি এই মামলার ব্যাপারে নতুন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আইনজীবী বদলেছেন। এতদিন নুসরাতের হয়ে মামলা লড়ছিলেন সৌমেন রায় চৌধুরী। আর এবার নুসরাতের হয়ে আদালতে লড়বেন আইনজীবী চিন্ময় গুহ ঠাকুরতা।

গত বুধবার (১৮ আগস্ট) শুনানি হওয়ার কথা ছিল নিখিল-নুসরাত মামলার। তবে এদিন মামলার শুনানি হয়নি। আগামী ৩ সেপ্টেম্বর শুনানির তারিখ দেওয়া হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আইনজীবী বদলেছেন নুসরাত জাহান

আপডেট টাইম : ০৩:৫৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১