পল্লী চিকিৎসক গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৫:৫৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / 88
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে এসে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাহারুল ইসলাম(৩৩) নামের এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সাহারুল ইসলাম দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের হাসেন আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টার দিকে দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের এক গৃহবধূ (৩০) অসুস্থ হয়ে বালুয়া বাজারে পল্লী চিকিৎসক সাহারুল ইসলামের কাছে চিকিৎসা নিতে যায়। সাহারুল ইসলাম চিকিৎসা দেয়ার নামে চেম্বারের দরজা-জানালা বন্ধ করে মুখ চেপে ধরে ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। পরে চেম্বার থেকে বের হয়ে ওই গৃহবধূ ঘটনাটি পরিবারসহ স্থানীয় লোকজনকে জানালে শত-শত মানুষ ওই চিকিৎসকের চেম্বার ঘিরে বিচার দাবি করে এবং থানায় খবর দেয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাহারুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যান।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছে। আটক আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজ লাইট ৭১


















