মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দলের বিপদের মুহূর্তে আরো একবার ত্রাতা হয়ে এলেন সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
  • / 106

দলের বিপদের মুহূর্তে আরো একবার ত্রাতা হয়ে এলেন সাকিব আল হাসান। দলকে জেতালেন একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়ে।

ম্যাচ শেষে সাকিব জানালেন, দ্রুত ম্যাচ শেষ করতে হবে এমনটা ভাবেননি একবারও। হারের কথাও আনেননি মাথায়। দীর্ঘদিন পর ছন্দে ফেরা নিয়েও কথা বললেন সাকিব। জানালেন ঠাণ্ডা মাথায় খেলা নিজের ইনিংসটা কতোটা গুরুত্বপূর্ণ ছিল তার জন্য।

সাকিব বলেন, এত বছর ক্রিকেট খেলার পর এখন আসলে টেকনিক্যাল কোন ঝামেলা হয় না। সমস্যাটা হয় ম্যান্টল। নিজেকে কতোটা শান্ত রাখতে পারি, কতক্ষণ মনোযোগ ধরে রাখতে পারি সেটাই আসলে দেখার বিষয়। এই যুদ্ধটা নিজের সঙ্গে নিজের।

তিনি বলেন, আফিফ যখন আসলো ওর সঙ্গেও বলছিলাম যে, ব্যাটসম্যানরা যদি ৪৫ ওভার পর্যন্ত ব্যাট করতে পারি তাহলে আমরা দেখতে পারবো আমরা কোথায় আছি। শেষের দিকে ২-৩ ওভারেও ১৫-২০ রান এমনকি ৩০ রানও করা যায় ওয়ানডে ক্রিকেটে। সুতরাং একবারও ভাবিনি তাড়াহুড়ো করে ম্যাচ শেষ করতে হবে।

ম্যাচ জেতাতে দারুণ ভূমিকা রেখেছেন তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিনও। অন্যদের আসা-যাওয়ার মিছিলে ৮ম উইকেটে দু’জনে মিলে গড়েছেন অপরাজিত ৬৯ রানের জুটি। বিরুদ্ধ কন্ডিশনে সাহসী ব্যাটিংয়ের জন্য সিনিয়রের কাছ থেকে ক্রেডিট পাচ্ছেন সাইফউদ্দিন।

জিম্বাবুয়ের বিপক্ষেই অনেকদিন পর দেখা গেল বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানকে। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে দলকে জেতালেন। আক্ষেপ থেকে গেল তার সেঞ্চুরি নিয়ে। ৩ উইকেটের জয়ে বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। প্রচণ্ড চাপের মাঝে ৯৬* রানের ইনিংস খেলে সাকিব হয়েছেন ম্যাচসেরা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দলের বিপদের মুহূর্তে আরো একবার ত্রাতা হয়ে এলেন সাকিব আল হাসান

আপডেট টাইম : ০৪:৪৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১