শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে দেশে ফাইজার ও সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / 63
আগামী সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের ফাইজারের ও চীনের সিনোফার্মের টিকা দেওয়া শুরু হবে।
তবে ঠিক কোন তারিখ থেকে এই টিকাদান শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি স্বাস্থ্যের ডিজি।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে নিবন্ধন করেছেন এমন ব্যক্তিরাই ফাইজার ও সিনোফার্মের টিকা পাবেন। খুব শিগগির নিবন্ধন করা ব্যক্তিদের এসএমএসের মাধ্যমে তারিখ জানানো হবে।
আন্তর্জাতিক টিকা জোট কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি ১ লাখ ৬২০ ডোজ করোনার টিকা পেয়েছে বাংলাদেশ।
এছাড়া চীন দুই দফায় বাংলাদেশকে সিনোফার্মের তৈরি ১১ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে। দ্বিতীয় দফায় ছয় লাখ ডোজ টিকা রোববার বিকেলে দেশে পৌঁছায়।
নিউজ লাইট ৭১
Tag :























