শিরোনাম :
রোববার আসছে চীনের উপহারের টিকা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:২৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
- / 61
চীনের দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ করোনার টিকা আগামী রোববার ঢাকায় আসছে। ঢাকায় চীনা দূতাবাসের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান শুক্রবার সকালে তার ফেসবুক পেজে এ তথ্য জানান।
হুয়ালং ইয়ান লিখেছেন, চীনের উপহারের ছয় লাখ টিকা এখন বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরের পথে। বাংলাদেশের জন্য নির্ধারিত চীনের সিনোফার্মের তৈরি ছয় লাখ টিকার চালানটি রোববার ঢাকায় আসবে।
সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, চীনের উপহারের টিকা আনতে বাংলাদেশ বিমানবাহিনীর পরিবহন বিমান ১৩ জুন সকালে বেইজিং যাবে। উপহারের টিকা আর চিকিৎসাসামগ্রী নিয়ে বিমানবাহিনীর পরিবহন বিমান এদিন বিকালে ঢাকায় ফিরে আসবে।
নিউজ লাইট ৭১
Tag :























