সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • / 81

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণের অংশ হিসেবে ৮ বিভাগের ৩৮৮ উপজেলার এই বীর মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের এই তালিকা তাদের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকায় ঢাকা বিভাগের ৩ হাজার ৪৫৯ জন, চট্টগ্রাম বিভাগের ২ হাজার ৩৭৪ জন, বরিশাল বিভাগের ১ হাজার ১৮০ জন, খুলনা বিভাগের ২ হাজার ২৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৩৩৩ জন, রাজশাহী বিভাগের ১ হাজার ৪৩৭ জন, রংপুর বিভাগের ৭৬৮ জন ও সিলেট বিভাগের ২৭৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

এর আগে, গত ২৫ মার্চ  প্রথম ধাপে ১ লাখ ৪৭ হাজার ৫৩৭ জন এবং দ্বিতীয় ধাপে গত ৯ মে ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নামের সমন্বিত তালিকায় প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধার নামের তালিকা প্রকাশ

আপডেট টাইম : ০৭:৫৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১