সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১
  • / 50

দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, বিভাগগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রোববার (৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে গতকাল সারা দেশেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে ঢাকায়- ১১৮ মিলিমিটার। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার ফলে মানুষেকে ভোগান্তিতে পড়তে হয়েছে। আজ সকালেও রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।

তাপপ্রবাহের বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ফরিদপুর, দিনাজপুর ও নীলফামারী অঞ্চলসহ রাজশাহী এবং খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এটি কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ অতিক্রম করে আসাম পর্যন্ত অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত পরিস্থিতি অনুকূলে রয়েছে। আগামী ৩ দিনে এই মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের পূর্বাভাস

আপডেট টাইম : ০৭:২২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ জুন ২০২১