রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঋণ দেওয়ার সময় এসে গেছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • / 52

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ঋণ দেওয়ার সময় এসে গেছে। আমরা ঋণ নেবো না, ঋণ দেবো।  

শুক্রবার (৪ জুন) বাজেট পরবর্তী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

এসময় মন্ত্রী আরো বলেন, বিশ্বের অনেক দেশেই বাজেট ঘাটতি থাকে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। প্রস্তাবিত বাজেটে যে ঘাটতি রয়েছে তা বহন করা সম্ভব।

তিনি বলেন, অল্প সময়ের মধ্যে আমাদের দেশ ভালো করছে। সামগ্রিকভাবে এগিয়ে যাচ্ছি। ভারতসহ অন্য দেশের চেয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ঋণ দেওয়ার সময় এসে গেছে। আমরা ঋণ নেবো না, ঋণ দেবো।  

অর্থমন্ত্রী বলেন, বাজেটে ২০২১-২২ অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ ধরা হয়েছে, গত বাজেটে ৮ দশমিক ২ শতাংশ ধরা হয়েছিল। বর্তমান পরিস্থিতি বেশিদিন থাকবে না। দেশ স্বাভাবিক হলে আবারও বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আমরা প্রবৃদ্ধি অর্জন করে দেখাবো। আমরা এর আগে যা বলেছি তাই করেছি এবারও করে দেখাবো।

তিনি আরো বলেন, ৭ দশমিক ২ অর্জন করবো। সারা বিশ্ব যখন নিচের দিকে যাচ্ছে আমরা উপরের দিকে যাচ্ছি। আমরা যা বলি তাই করি। জিডিপি প্রবৃদ্ধিও অর্জন করে দেখাবো। আমারা সারা পৃথিবীতে আলোচনার বিষয়- আপনারা মানেন আর না মানেন। আমাদের ডেট টু জিডিপি ৪০ এর নিচে। সময় যত যাচ্ছে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বাড়ছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ঋণ দেওয়ার সময় এসে গেছে

আপডেট টাইম : ০৭:৪৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১