হিন্দুদের এক গ্রুপের ওপর অন্য গ্রুপের হামলা
- আপডেট টাইম : ০৭:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / 126
রাজধানীর হাজারীবাগে হিন্দু সম্প্রদায়ের এক গ্রুপের ওপর অন্য গ্রুপের লোকজনের হামলার অভিযোগ উঠেছে।
স্থানীয় ভাগলপুর দুর্গা মন্দির কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিজয় রাজবংশীর সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অতর্কিত এই হামলায় ব্লেড, লাঠি, রড, চাকু, চাপাতি দিয়ে এলোপাতাড়ি জখমের অভিযোগ করেছে হামলার শিকার গ্রুপটি।
তাদের অভিযোগ, বৃহস্পতিবার (৩ জুন) হাজারিবাগের প্রাণ গোপাল রাজবংশীর বাসায় পূজা চলছিলো। হঠাৎ সমবেত হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা চালায় বিজয় রাজবংশীর সমর্থকরা।
হিন্দু ধর্মাবলম্বীদের আরও অভিযোগ, বিজয় রাজবংশীর কারণে মন্দিরে ঢুকতে পারে না এলাকার হিন্দু ধর্মালম্বীরা। বর্ণবাদকেও উৎসাহিত করেন তিনি।
উল্লেখ্য, মন্দিরের জন্য পাওয়া অনুদান, সোলার সিস্টেম, সিসি ক্যামেরা, ফটক উন্নয়ন ইত্যাদি নানা খাতে ১৮ লাখ টাকারও বেশি আত্মসাতের অভিযোগ বিজয় রাজবংশীর বিরুদ্ধে। এর আগে তিনি ২০০৭ সাল থেকে ২০২০ পর্যন্ত মন্দির কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
নিউজ লাইট ৭১






















