রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেট অধিবেশন চলছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • / 63

জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন চলছে।  

বুধবার (২ জুন) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। এ অধিবেশনেই বৃহস্পতিবার (৩ জুন) বিকালে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

স্বাস্থ্য সুরক্ষায় সব নিয়ম মেনে বাজেট অধিবেশন শুরু হয়েছে। বরাবরের মতো এবারও রোস্টার করে সংসদ সদস্যরা অধিবেশনে অংশ নেবেন। প্রতি কার্যদিবসে উপস্থিতি সংখ্যা ১০০ থেকে ১২০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।

অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত রয়েছেন। তবে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ অধিবেশনে যোগ দেননি।

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে। শনাক্ত হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টও (ধরন)। করোনার এমন উদ্বেগজনক পরিস্থিতি মাথায় রেখে বাজেট অধিবেশন উপলক্ষে ৫৬টি প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাজেট অধিবেশন চলছে

আপডেট টাইম : ০৭:১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১