।জি-ফাইভ ও জিপ্লেক্সে দেখা যাচ্ছে ‘রাধে’
- আপডেট টাইম : ০৮:১৩:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / 121
৭১ঃ ঈদে মুক্তি পেয়েছে সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাধে: দ্য মোস্ট ওয়ান্টেড ভাই’। মহামারি করোনা ভাইরাসের কারণে প্রথমবার ওটিটিতে সিনেমা মুক্তি দিলেন সালমান খান।জি-ফাইভ ও জিপ্লেক্সে দেখা যাচ্ছে ‘রাধে’।
সিনেমাটি নিয়ে দর্শকদের অনেক প্রত্যাশা থাকলেও বেশ নিরাশ হয়েছেন তারা। একটি সমীক্ষায় উঠে এসেছে, সালমানের ক্যারিয়ারে সবচেয়ে কম রেটেড সিনেমা এটি। সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ভক্তরা। কেউ কেউ বলেছে, তাদের টাকা যেন ফিরিয়ে দেওয়া হয়।
তবে এতো হতাশার মাঝেও থেমে নেই ভাইজানের রেকর্ড। ওটিটিতে মুক্তির সঙ্গে সঙ্গে ‘রাধে’ দেখার জন্য ভিড় জমে স্ট্রিমিং প্ল্যাটফর্ম দুটিতে। আর এতেই হয় বিপত্তি। তাদের সার্ভারে সমস্যা দেখা দেয়।
‘রাধে’ দেখার জন্য প্রায় ১.২৫ মিলিয়ন দর্শক একসঙ্গে লগ ইন করার চেষ্টা করেছিলেন। জি ফাইভের তরফ থেকে জানানো হয়েছিল, ‘আপনাদের এই পরিমাণ ভালোবাসার জন্য ধন্যবাদ। আমরা সমস্যার সমাধানের চেষ্টা করছি। ফিরে আসব খুব তাড়াতাড়ি।’
এছাড়াও এবার অ্যাপেল টিভিতেও দেখা যাবে সিনেমাটি। মোট ৬৫টি দেশে ঘরে বসেই ‘রাধে’ উপভোগ করতে পারবে দর্শক। এবারই প্রথম বলিউডের কোনও সিনেমা এই ওটিটি প্লাটফর্মে লাইভ দেখা যাবে।
প্রসঙ্গত, ‘রাধে’ ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্টেড’ সিনেমার সিকুয়েল। আগের পর্বের মতো নতুনটিও পরিচালনা করছেন প্রভুদেবা। গতবারের লড়াইটা ছিল দুর্নীতি এবং গুন্ডারাজের বিরুদ্ধে। এবার বলিউডের ভাইজানের যুদ্ধ মাদক চক্রীদের বিরুদ্ধে।
এই সিনেমায় সালমানের বিপরীতে রয়েছেন দিশা পাটানি। এতে খলচরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুদা, তার সঙ্গে রয়েছেন জ্যাকি শ্রফও।























