মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
- আপডেট টাইম : ০১:২৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / 132
৭১: রাজধানীর যাত্রাবাড়ী থেকে পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় ছয়জন জিম্মি ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ মে) সকালে র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান এই তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন- মিশু (৩৮), মোহন মিয়া (২০), সুজন মিয়া (২৭) ও রিয়াজ (২২)। এ সময় তাদের কাছ থেকে ২২টি মোবাইল ফোন ও ২ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার কামরুল হাসান জানান, বিদেশে চাকরির নাম করে অবৈধ পথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে বিভিন্ন বয়সী নারী-শিশুদের বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছিল চক্রটি। এ সময় তাদের কাছ থেকে ২২টি মোবাইল ফোন ও নগদ ২৩০০ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার নারী ও শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ হয়ে অবৈধ পথে পতিতাবৃত্তি ও যৌন কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে নারী ও শিশুদের বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।




















