রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেশকিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১
  • / 59

সিলেট ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গা এবং কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২১ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী তিনদিনের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজ সর্বনিম্ন তেতুলিয়ায় ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে, যার ফলে বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে এবং কাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বেশকিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে

আপডেট টাইম : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১