মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • / 130

করোনাভাইরাস কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে ) সকাল থেকে দিনব্যাপী বিনামূল্যে এই মাস্ক বিতরণ করেছে সদর মডেল থানা পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় মাস্ক বিতরণ করা হয়।

ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় প্রান্তিক পর্যায়ের মানুষের সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মাঠ পর্যায়ে বাংলাদেশ পুলিশ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন।

এর প্রেক্ষিতে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী সাধারণ ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে পাঁচ শতাধিক মাস্ক বিতরণ করা হয়েছে।

পাশাপাশি পাবলিক পরিবহন, গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক লিফলেট ও লোকজনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হচ্ছে।

ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, প্রতিদিনই অনেক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। মারাও যাচ্ছে।

কাজেই আমাদের সকলকে সচেতন হতে হবে। সচেতনতাই একমাত্র প্রাণঘাতী এই মহামারি থেকে বাঁচাতে পারে। তাই আসুন সকলে স্বাস্থ্যবিধি মেনে চলি।

মাস্ক বিতরণে এ সময় এস আই ফারুক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

৭১

Tag :

শেয়ার করুন

পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

আপডেট টাইম : ০৭:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১