বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেখি চেষ্টা করে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • / 113

আর মাত্র তিনদিন পর বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে শ্রীলঙ্কা। এই সিরিজ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয় মুস্তাফিজ। তিনি বলেন, ‘আল্লাহর ওপরে ছেড়ে দিলাম। দেখি চেষ্টা করে, কি হয়!’ 

দীর্ঘদিন কোয়ারেন্টাইনে থেকে, মাত্র দু’দিন অনুশীলন করে তারা কতটুকু নিজেদের মেলে ধরতে পারবেন? অনেক বড় প্রশ্ন হিসেবেই দেখা দিয়েছে ব্যাপারটা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ সব প্রশ্নের জবাব দিয়েছেন বা-হাঁতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

বাঁ-হাতি পেসার মোস্তাফিজ আইপিএলে দুর্দান্ত বোলিং করেছেন। যেন শুরুর দিকের সেই ফর্ম ফিরে পেয়েছেন তিনি। তবুও, লম্বা সময় কোয়ারেন্টাইনে থাকার পর মাত্র দু’দিনের প্র্যাকটিস শেষে তারা কতটুকু নিজেদের মেলে ধরতে পারবেন, তা নিয়ে নিজেরাও সন্দিহান মোস্তাফিজ। যে কারণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আস্থা রাখলেন আল্লাহর ওপর। বলে দিলেন, ‘আল্লাহর ওপরে ছেড়ে দিলাম। দেখি চেষ্টা করে, কি হয়!’

আইপিএল খেলে কোয়ারেন্টাইন পর্ব শেষ করে মঙ্গলবার জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন এই পেসার। বুধবার অনুশীলন শেষে তিনি বলেন, ‘এখন যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আসবে তারা কেউ ছোট না। আমার মনে হয় আমরা দুই দল সমান।’

এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাঠ মাতিয়েছেন মুস্তাফিজ। দলটির হয়ে বেশ ভালো পারফর্ম করেন তিনি। ৭ ম্যাচ খেলে নেন ৮ উইকেট। দেশে ফিরে ১৪দিন কোয়ারেন্টাইন ও ভারতে আইপিএল শেষে সপ্তাহখানেক অবস্থান। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি কেমন?
 
মোস্তাফিজ বলেন, ‘আমি আইপিএলে থাকাকালীন আইপিএল আর আমাদের দেশে রুম কোয়ারেন্টাইন দিয়ে প্রায় ২৫ দিনে একটা প্র্যাক্টিস আর একটা ম্যাচ খেলেছি মাত্র। এখন জানি না, আমি আর সাকিব ভাই দুজনেই ওরকম ছিলাম। তিনদিন সময় পাচ্ছি শুধু। কালকে তো (দলের সঙ্গে যোগ দেয়ার পর) প্র্যাকটিস করতে পারিনি, আজকে করলাম। আরও দুইদিন সময় পাব। আল্লাহর ওপরে ছেড়ে দিলাম। দেখি চেষ্টা করে, কি হয়!’

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দেখি চেষ্টা করে

আপডেট টাইম : ০৫:৪৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১