রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
  • / 60

করোনায় ক্ষতিগ্রস্ত যেসব প্রকল্পের কাজ শেষ হয়নি, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এ নির্দেশনা দেন এনইসির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

সভায় তিনি বলেন, করোনাভাইরাসের কারণে আমরা অনেক প্রকল্পের কাজ শেষ করতে পারিনি। এগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে। তার মধ্যে যেগুলো সরাসরি জনগণের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

পরিকল্পনামন্ত্রী জানান, গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণা করবে তাদের কারণে, কৃষি তার কৃষিতে করবে। ফান্ড থাকতে হবে। গবেষণা করতে হবে। বৈজ্ঞানিক, গবেষক– এগুলো রাখতে হবে।’

আজকের এনইসি সভায় নতুন অর্থবছরে (২০২১-২২) এক হাজার ৫১৫টি প্রকল্পের জন্য দুই লাখ ৩৬ হাজার ৭৯৩ কোটি ৯ লাখ টাকা ব্যয় সম্বলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় সংসদে এর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ

আপডেট টাইম : ০৭:২৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১