রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হতে পারে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • / 67

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার (১ মে) দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী ৩ দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। ফলে তাপমাত্রা আরও কমতে পারে।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, রাঙ্গামাটি, কুমিল্লা, নোয়াখালী, নেত্রকানা, রাজশাহী, পাবনা, দিনাজপুর এবং পটুয়াখালী অঞ্চলসহ ঢাকা, সিলেট ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোন কোন স্থান থেকে প্রশমিত হতে পারে।

সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হতে পারে

আপডেট টাইম : ০৩:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১